মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
বুধবার গভীর রাতে উপজেলার ধর্মচাকী–হিজলবাড়ীয়া সড়কের বটতলা নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প সূত্র জানায়, অভিযানের সময় সড়কের পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে লাল কাপড়ে মোড়ানো দেশীয় প্রযুক্তিতে তৈরি লোহার একটি অবৈধ ওয়ান শুটারগান পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন