খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আদর্শগ্রাম আনোয়ারা বেগম তালিমুল কুরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ড. মোকছেদ আলম মনজু।
উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আবুল কালাম আযাদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আবুল হাশেম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. অলি উল্যাহ, পৌর বিএনপির নেতা মো. আবুল কাশেম, পৌর ছাত্রদল নেতা শাহিন এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ জালাল কাজল বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভুঁইয়া মহোদয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি এবং সমস্যা সম্পর্কে নিয়মিত খোঁজ নেওয়া হবে। সব ধরনের উন্নয়নে বিএনপি পাশে থাকবে, ইনশা’আল্লাহ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন