ময়মনসিংহের তারাকান্দায় কৃষক রফিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রফিকুল ইসলামের পুত্র মো. রাকিব, ভাই শফিকুল এবং সহধর্মিণী মোছা. রমিশা খাতুন। নিহতের পুত্র রাকিব অভিযোগ করে বলেন, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে তার বাবা অতিরিক্ত গরমের কারণে ঘর থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। ভোরে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির পাশের ধানক্ষেতের আইলে তার বাবার লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজন ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করতে হবে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন