মহেশপুরে পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার মাছ নিধন

মহেশপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:১৮ পিএম
মহেশপুরে পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার মাছ নিধন

ঝিনাইদহের মহেশপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে উপজেলার সরিষাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সরিষাঘাটার মোশারফ হোসেনের মালিকানাধীন ১২ বিঘার পুকুরে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির মিশ্র মাছ চাষ করা হচ্ছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেটজাতীয় বিষ প্রয়োগ করে। এতে মুহূর্তের মধ্যে মাছ ভেসে ওঠে।

মালিক মোশারফ হোসেন অভিযোগ করেন, শুধু বিষ প্রয়োগ নয়, পুকুরে দেওয়া জাল কেটে মাছ অন্য পুকুরে সরিয়ে নেওয়া হয়েছে। এতে তার অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে তা নিয়ে নানা গুঞ্জন চলছে, তবে এখনও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ