ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

মাসুদ রানা, ধামরাই (ঢাকা) প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:৫৬ পিএম
ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর ধামরাই থানা পুলিশের বিশেষ অভিযানে শায়েদ সিদ্দিকীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক চক্রের অর্থ যোগানদাতা ও মূল হোতাদের শনাক্ত করা সম্ভব হবে।

স্থানীয় সূত্রের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য ভয়াবহ ব্যাধি। বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ডে এনে আমরা মাদক চক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা করছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

ইএইচ