অচিরেই উন্নত স্বাস্থ্যসেবার রূপ নেবে শেবাচিম

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৪ পিএম
অচিরেই উন্নত স্বাস্থ্যসেবার রূপ নেবে শেবাচিম

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে সংস্কার আন্দোলনের ৩০ দিনের আল্টিমেটাম পরবর্তী সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনটি দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, গতকাল ৩০ দিনের আল্টিমেটাম শেষ হওয়ায় তারা শেবাচিম হাসপাতালে যান এবং সেখানে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন। এতে তারা সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, “হাসপাতালে ইতোমধ্যে অনেক সংস্কার হয়েছে, তবে এখনও কিছু কাজ বাকি আছে। আমরা হাসপাতালের পরিচালককে সময় দিয়েছি যাতে বাকি সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হয়।” 

তারা আশা প্রকাশ করেন, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে শেবাচিম অচিরেই একটি উন্নত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপ নেবে।

ইএইচ