তারাকান্দায় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

রাশিদুল ইসলাম, তারাকান্দা (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৩৪ পিএম
তারাকান্দায় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রাউতনবাড়ী আছিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতি পদে মো. সোরহাব আলী, সাধারণ-সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু রায়হান নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন— ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মালেক, কাজী আব্দুল বাতেন প্রমুখ।

ইএইচ