ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা।
ধামরাই থানার এসআই কাউসার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী, কুষ্টিয়া ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আলামিন, পিতা মো. মোস্তফা, ইমরান, পিতা রাজ্জাক পাটুয়ারী, জীবননগর, থানা পাংশা, রাজবাড়ী, বিপুল শেখ (৩০), পিতা মৃত গফুর শেখ, সাং কালুনগর, থানা কালুখালী, রাজবাড়ী বনী (২৫), পিতা সালাম মন্ডল, সাং শরিশা খালপাড়া, থানা পাংশা, রাজবাড়ী।
গ্রেপ্তারের পর আসামিদের ঢাকা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই কাউসার আহমেদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন