ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে: ড. বদিউল আলম মজুমদার

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০২:৪৩ পিএম
ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে: ড. বদিউল আলম মজুমদার

নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। তবে আমরা মনে করি, এটি হওয়া জরুরি। আমরা আশাবাদী যে, ঐক্যমতের ভিত্তিতেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন) আয়োজিত এ অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার এবং সুজন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ড. বদিউল আলম মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

ইএইচ