শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:০৪ পিএম
শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের টিচার্স মিলনায়তনে হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, কবি ও লেখক মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মো. আব্দুল করিম।

অনুষ্ঠানে হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কাউন্সিল কায়সার মাহমুদ হোসাইন লিমন ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে শ্রীমঙ্গলের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি উত্তীর্ণসহ কয়েকজন দরিদ্র শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

ইএইচ