আসন্ন দুর্গা পূজা সুশৃঙ্খল উদ্যাপন নিশ্চিত করতে বরগুনায় সম্প্রতি সমাবেশ বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টায় জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম আয়োজিত সম্প্রতি সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন শীল।
সম্প্রীতি সমাবেশ সঞ্চালনা করেন মাল্টিপার্টি ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।
সম্প্রীতি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা এখন কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি দেশের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে অংশগ্রহণ করেন। তাই শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন করতে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সমাবেশে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়, সেগুলো হলো প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। সেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ দিয়ে ভেতর-বাহিরের শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা থাকবে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পালাক্রমে পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি থাকবে, যাতে কোনো ফাঁক না থেকে যায়। টহল ব্যবস্থা জোরদার করা হবে বিশেষ করে রাতে যাতে মানুষ নিশ্চিন্তে পূজা দেখতে আসতে পারেন। কোনো পূজামণ্ডপে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সরাসরি কন্ট্রোল রুমকে অবহিত করতে হবে। সুজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিবারের মতো এবারও পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের পূজাকে নির্বিঘ্ন ও আনন্দঘন করে তুলবে। জনগণের সাথে পুলিশের এ আন্তরিক সম্পর্কই আমাদের ভরসা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের অ্যাডভোকেট সুশান্ত কুমার ব্যাপারী, সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা পূজা উদ্যাপন এর সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি তপন চন্দ্র দাস বরগুনা, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির, গণমাধ্যম কর্মী মো. শাহ আলী প্রমুখ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন