"শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" হঠাৎ বরিশালে এমন শ্লোগান সহ অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার ইউনূসের পদত্যাগের দাবি সহ তার বিরুদ্ধে নানা স্লোগান নিয়ে নগরীতে একটি মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা৷
রোববার রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক একটি ঝটিকা মিছিল বের হতে দেখা যায়।
এসময় তাদেরকে সাধারণ জনতা ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে তুলে দেন।
প্রত্যক্ষদর্শী জানান, রাত ৮ টার দিনে নথুল্লাবাস বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা।
এসময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানসহ প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুছের বিরুদ্ধে নানান স্লোগান দেন।
এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাস বাসস্ট্যান্ডের দিবে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এসম পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা।
আটককৃতরা হলো ৩০নং ওয়ার্ডর বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো : জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবয় বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো : শাহীন শেখ।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত ৫ আগেস্টের পর থেকে আত্মগোপনে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন