রাঙামাটির নানিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এক পুলিশি অভিযানে সোমবার উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা গ্রামে বড় ব্রিজের পশ্চিম পাশে তল্লাশি চালিয়ে মো. হাসান (২৫) নামের এক যুবককে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২৮০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি ইসলামপুর ২ নং ওয়ার্ড, ৩ নং বুড়িঘাট ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন