বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎ ইউনিয়ন শাখার উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে তরুণদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়নের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর ও মাগুরা-২ আসনে দলীয় মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি কাজী মারুফ কারখী, অধ্যাপক মশিউর রহমান, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন এবং উপজেলা নায়েবে আমীর কাজী শফিকুর রহমান বাচ্চু।
বক্তারা বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ। দেশের নেতৃত্বে তাদের যথাযথভাবে প্রস্তুত করতে হবে। তারা ইসলামি মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে যুব সমাজ গড়ে তোলার ওপর জোর দেন। এছাড়াও বক্তারা বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও তরুণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন