নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক, মাদকসেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটকের পর যাচাই–বাছাই শেষে ১৯ জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলায় ওয়ারেন্ট রয়েছে।
যাদেরকে সাজা প্রদান করা হয় তারা হলো, ১. মো. ফয়সাল (২১) পিতা- মোখলেছ, মাতা- সীমা বেগম সং-রেলওয়ে কলোনি, নতুন জিমখানা থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ সাজার পরিমাণ- ১২ দিন। ২. রিফাত (২০) পিতা- মোহাম্মদ লিটন, মাতা- হেনা আক্তার সাং- শারকল থানা- গৌরনদী জেলা- বরিশাল,বর্তমান ঠিকানা- জল্লার পার থানা- নারায়ণগঞ্জ সদর জেলা-নারায়ণগঞ্জ, সাজার পরিমাণ- ১২ দিন। ৩. জুবায়ের ভূইয়া রানা (৩৬) পিতা- মৃত মোশারফ ভূঁইয়া,মাতা-মাহমুদা আক্তার, সাং- ৩৯৬ দেওভোগে পাক্কা রোড থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ সাজার পরিমাণ- ২০ দিন। ৪ মো. মোস্তফা হোসেন (২৬) পিতা-মৃত আব্দুল মজিদ, মাতা- রিজিয়া বেগম সাং- জল্লারপাড়, থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ, সাজার পরিমাণ- ১৪ দিন। ৫. অভিনন্দ (৩০) পিতা- মৃত চিত্তরঞ্জন নন্দী মাতা- সাবানা শুনী, সাং-ডাল পট্টি থানা- নারায়ণগঞ্জ সদরজেলা- নারায়ণগঞ্জ, সাজার পরিমাণ- ০৭ দিন দিয়ে মাদকদ্রব্য আইনে জেল হাজতে পাঠানো হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন