কাজীরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৩১ পিএম
কাজীরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাজীরহাট থানার লতা ইউনিয়নে পূজা উদযাপন কমিটির সঙ্গে স্থানীয় যুবদল নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ইউনিয়নের চরসন্তোষপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লতা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কায়সার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা যুবায়ের চৌধুরী লিখন, কামাল উদ্দিন হাওলাদার, মাহাবুব চৌকিদার, লিটন তালুকদার, মোস্তাফিজুর রহমান টিপুসহ অন্যান্যরা।

সভায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে পূজা মণ্ডপে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি কায়সার আহমেদ। 

তিনি আশ্বাস দিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও স্বাবলম্বীভাবে উদযাপনের জন্য বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সবসময় হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।

তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও নেতাকর্মীদের আত্মত্যাগ স্বীকার করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দল কাজ করে যাচ্ছে।

ইএইচ