গাইবান্ধার পলাশবাড়ীতে ক্যাশ মেমো ও বিক্রয় রেজিস্টার ছাড়াই অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের কালীবাড়ী বাজারে বিপ্লব কুমার সরকারের ‘মা কৃষি ঘর’-এ জরিমানা আদায় করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোকানের মালিককে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং সার ব্যবস্থাপনা আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন