পিরোজপুরের কাউখালীতে প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই মাসুদ এবং স্থানীয় সংবাদকর্মী এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন।
সভায় মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে এবং এই সময় নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন