ফেনীতে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:১৩ পিএম
ফেনীতে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৮৩ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ ইউনুস এবং সদস্য সচিব হিসেবে মো. জিয়াউদ্দিন রিয়াদ দায়িত্ব পালন করবেন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন— মইনুল হোসেন সৌরভ, মো. সাইফ উদ্দিন, ডা. মেজবাহ উদ্দিন রাজু, ডা. হোসাইন আহমেদ ইব্রাহীম, খুরশিদ আলম, আবদুল আহাদ, মো. মাহি উদ্দিন, মাহমুদুন নবী নাহিদ, মঈনুল ইসলাম এবং ডা. ইয়াসীন উদ্দিন রিফাত।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন— মো. শাহরিয়ার মান্নান, সাকিব আজিজ, মুনা রহমান, রফিকুল ইসলাম, সাজ্জাদুল করিম, ইমাম হোসেন, আব্দুল আজিজ, তানভির হোসেন, শাফাক আবদুল্লাহ, মুজাহিদুল ইসলাম এবং আজিজুর রহমান চয়ন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা চাই দুর্নীতি, দুঃশাসন, অপসংস্কৃতি এবং ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে থাকবে না কোন বৈষম্য, খুন, গুম বা হত্যা।”

ইএইচ