মাদারগঞ্জ উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৪ পিএম
মাদারগঞ্জ উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

"পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও" শ্লোগানকে ধারণ করে সোমবার জামালপুর জেলার ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে মাদারগঞ্জ উপজেলার স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জামালপুর জেলার ব্র্যাক-সমন্বয়ক আহমেদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সামাজিক ক্ষমতায়ন–আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক হাফিজা খানমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। 

এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজার (দাবী) মাজহারুল আলম এবং অফিসার সেলপ ঝরনা বেগম।

অনুষ্ঠানে মাদারগঞ্জ উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ৩০ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার, এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, তোমাদের উচিত অন্যদেরও বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসা।"

কিশোরীদের মধ্যে থেকে স্বরস্বতী, সুরভী রানী ও জুই অনুভূতি প্রকাশ করেন।

ইএইচ