কটিয়াদীতে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৩৩ পিএম
কটিয়াদীতে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খাঁন এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোরশেদ আলম, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইএইচ