সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমীর দিনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সন্তান রাজিব আহসান।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি একে একে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি শান্তি-সম্প্রীতির অটুট ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
রাজিব আহসান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই এসেছি।’
এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে শকল বাংলাদেশির দল। জনগণের রায় নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সকল ধর্মাবলম্বীর সুখ-শান্তি, নিরাপত্তা, ধর্মকর্ম পালনের স্বাধীনতা ও মূল্যবোধ এবং সংস্কৃতি চর্চার অধিকার নিশ্চিত করবে।
তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সবার প্রতি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে উদযাপন কমিটির হাতে উপহার হিসাবে অর্থ সহায়তা তুলে দেন।
এসময় তার সাথে ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ নাঈম ইসলাম তুহিন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. দেওয়ান মো. মনির, যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরি প্রমুখ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন