বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন

আবু হানিফ, সুনামগঞ্জ প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৯:৫১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। 

কমিটিতে মো. মিশুক আহমদকে আহ্বায়ক ও মো. নুরুল হককে সদস্য সচিব করে ২১ সদস্যের এই কমিটির অনুমোদন দেয়া হয়।

বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসাইনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ ২১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

এদিকে কমিটি অনুমোদনের পর সঠিকভাবে দায়িত্ব পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন আহ্বায়ক মিশুক ও সদস্য সচিব নুরুল।

ইএইচ