সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১০:০০ পিএম
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার সন্ধ্যা ৭টায় সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা বলেন, “সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।”

তবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

ইএইচ