চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি সন্ধ্যা ৭টায় পৌরসদর উত্তর বাইপাসে ঘটে। দুর্ঘটনায় দিদারুল আলম (৩৫) নামের পলিটেকনিক্যাল স্কুলের শিক্ষক মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের অবস্থার আশংকা দেখা দিলে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে দিদারুল আলম মারা যান।
এ ঘটনায় মোজাম্মেল হক (২৩) নামের একজন যুবকও আহত হন।
অন্যদিকে, রাত ৮টায় অজ্ঞাত সিএনজি অটোরিকশার ধাক্কায় মোতালেব হোসেন খাজা (৫০) আহত হন। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যাক্তি মুরাদপুর ইউনিয়নের দোয়াজিপাড়ার বাসিন্দা বলে জরুরি বিভাগে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ইমন জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন