আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০২:৪৪ পিএম
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী (২৫) নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে রোববার রাত ১০টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকা ওয়াসিমের মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর জখম প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ওই নারী মারা যান বলে স্থানীয় লোকজন জানান।

লোকজনের সাথে কথা বলে জানা যায়, ভিকটিম মানসিক ভারসাম্যহীন। গত ৬–৭ দিন যাবত তাকে পুরিন্দা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। লোকজন রাস্তার পাশে ভিকটিমের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি। এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ