নওগাঁর পত্নীতলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের মাঝে ২৭ বান্ডিল ঢেউটিন ও মোট ৮১ হাজার টাকার চেক হস্তান্তর করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এসব টিন ও অর্থের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহারাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৃষ্টি ও প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় উপজেলায় কয়েকটি গ্রাম। এতে অনেকের ঘরবাড়ির চাল উড়ে যায়। এছাড়াও গাছ উপড়ে যায় এবং কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন