সাভারে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অভিযানে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি পুলিশ উত্তরের অফিসার ইনচার্জ জনাব জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নি.) কাজী কামাল মিয়া, সংযুক্ত অফিসার ও ফোর্সসহ বুধবার দিবাগত রাত সাড়ে দশটার সময় আশুলিয়া থানার বাইপাইল মোড় থেকে জয়নাল আবেদীন (২২) নামের এই পেশাদার ছিনতাইকারী দলের সদস্যকে আটক করা হয়।
আটক জয়নাল আবেদীন আশুলিয়া থানার বাইপাইল নামা বাজার চাননগর এলাকার মো. সেলিম মিয়া ও মোসা. কুসুম বেগমের সন্তান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
ডিবি পুলিশের সূত্র নিশ্চিত করেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন