পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং-এর সহযোগিতায় “বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫” উদযাপন করা হয়।
বৃহস্পতিবার এ উপলক্ষে জেলা সিভিল সার্জন চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
এছাড়াও ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক পিরোজপুর জেলা সমন্বয়কারী মো. হাসিবুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জয় মজুমদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বিশ্ব দৃষ্টি দিবস নিয়ে বক্তারা বিভিন্ন আলোচনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন