কর্ণফুলী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার রানা গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:০২ এএম
কর্ণফুলী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার রানা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর জামালখান এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কর্ণফুলী থানার একটি টিম অভিযান চালিয়ে জামালখান এলাকা থেকে সিকান্দার রানাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে।

ওসি আরও বলেন, “গ্রেপ্তার যুবলীগ নেতা রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সিকান্দার রানা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কালাম বকুলের ছেলে এবং কর্ণফুলী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজের বড় ভাই।

এদিকে, একই দিনে কর্ণফুলীর জুলধা এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিন নামে আরেক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচ