বরিশালে পোষা প্রাণীদের নিয়ে এক অভিনব আয়োজন

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৫:৪৪ পিএম
বরিশালে পোষা প্রাণীদের নিয়ে এক অভিনব আয়োজন

বরিশালে দিনব্যাপী জমজমাট হয়ে উঠেছিল মানুষ ও তাদের আদরের পোষা বিড়ালের পদচারণায়। বিরালের ফ্যাশন শো সহ ছিল আরো নানা আকর্ষণীয় আয়োজন। তবে বরিশালে এই দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ক্যাট শো আয়োজনটি । 

শুক্রবার বিকালে থেকে রাত পর্যন্ত নগরীর নতুনবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ শো অনুষ্ঠিত হয়। ক্যাট শো প্রতিযোগিতায় অংশ নেয় দেশি-বিদেশি প্রায় শতাধিক বিড়াল। বিড়ালের অভিভাবকদের পাশাপাশি দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি ছিল।

বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত শোতে চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক, কারও কপালে টিপ আর বাহারি সাজসজ্জায় ছিল বিড়ালগুলো। লাল গালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেন আদরের বিড়াল নিয়ে আসা অভিভাবকরা। বিড়াল নিয়ে এমন আয়োজনে খুশি তারা।

আয়োজকদের প্রধান উপদেষ্টা আবির মাহমুদ বলেন, ২০২২ সালে এ ধরনের একটি আয়োজন হয়েছিল। এটা বিড়ালপ্রেমীদের একটি মিলনমেলা ছিল। এতে ৫০টি বিড়াল অংশ নিয়েছে। তারা পাঁচটি ক্যাটাগরিতে অংশ নিয়েছে। প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হয়েছে।

পাঁচটি ক্যাটাগরি হলো— র‌্যাম্প ওয়াক, খাদক বিড়াল, মোস্ট কিউট ক্যাট, মোস্ট অ্যাংরি ক্যাট ও মোস্ট স্টাইলিস্ট ক্যাট। সঙ্গে ছিল পাখি প্রদর্শনীও। ক্যাট ফুডের ৭টি স্টল ছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিড়াল নিয়ে আয়োজনের ইচ্ছা রয়েছে।

জেএইচআর