নবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উপকরণ বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৪:২৫ পিএম
নবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উপকরণ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রদর্শনীর নতুন বাগান সৃষ্টির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিস।

রোববার দুপুরে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াসের উপস্থিতিতে ৬ জন কৃষককে বিতরণ করা হয় ৭০টি উন্নত আমের চারা, সারের মধ্যে জৈব সার ৬টি, এবং বাগান ঘেরার জন্য নেট।

উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক পারভেজ বাবু বলেন, “উন্নত জাতের আম চাষে আগ্রহ প্রকাশ করেছিলাম, তাই আমাকে উপজেলা কৃষি অফিস থেকে আমের চারাসহ বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে।”

কৃষক হাবিবুল হাসান বলেন, “আমাদেরকে উন্নত জাতের আম চাষে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। এজন্য কৃষি অফিসকে ধন্যবাদ জানাই।”

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, “আমরা উপজেলা কৃষি অফিসের সহায়তায় নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছি। এতে কৃষিকাজে নতুন দিগন্ত উন্মুক্ত হবে এবং দেশ সম্মৃদ্ধ হবে।”

ইএইচ