কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে নারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪টায় উত্তর ভবানীপুর সোনার বাংলা মুড়ির মিলের সামনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
সভায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন,“প্রতিটি নারীর স্বপ্ন পূরণের পথে আমরা রাষ্ট্রকে তাদের অংশীদার করব। এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারীরা সমান সুযোগ, স্বাধীনতা ও সুরক্ষা ভোগ করবেন। আপনারা মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেবেন না।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে প্রচার চালাতে হবে।
“নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,” বলেন রাগীব রউফ চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সামসুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ধরমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাজন আলী, সদস্য সচিব এস.এস. আল হুসাইন সোহাগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লালন হোসেন, উপজেলা বিএনপির সদস্য শিহাবুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক অমিত রায়, ভেড়ামারা কলেজ ছাত্রদলের সদস্য সচিব আকাশ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং হাজারো নারী উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন