আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০২:৪৫ পিএম
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজন করে। 

"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মোক্তারপাড়া মাঠে গিয়ে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। 

এতে অন্যান্যের মাঝে আলোচনা করেন, সিভিল সার্জন ডা. গোলাম মওলা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ।

দিবসটি পালনে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এতে অংশগ্রহণ করে।

জেএইচআর