আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুস তাসনিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানাসহ অনেকে।
র্যালিটি উপজেলার প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন