এসডিএফ’র উদ্যোগে উপজেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৩:৩৬ পিএম
এসডিএফ’র উদ্যোগে উপজেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে উপজেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

এসডিএফ পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

কর্মশালাটি সার্বিক তত্ত্বাবধায়ন করেন জেলা কর্মকর্তা জীবিকায়ন মো. সাইফুল ইসলাম।

কর্মশালায় এসডিএফ পটুয়াখালী জেলার ৫ নং কলাপাড়া ক্লাস্টার ও ৬ নং পাখিমারা ক্লাস্টারের বিভিন্ন গ্রাম সমিতির কার্যক্রম উপস্থাপন করেন জেলা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। 

তিনি তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে কর্মশালায় উপস্থিত অতিথিদের কাছে গ্রাম পর্যায়ে এসডিএফের কার্যক্রমের স্পষ্ট প্রতিচ্ছবি তুলে ধরেন।

ইএইচ