২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তানেরা।
তাদের এ সাফল্যে উচ্ছ্বসিত সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এটি সাংবাদিক পরিবারের জন্য এক গর্বের অর্জন।
সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম. এম. কলেজের মানবিক বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উজ্জ্বল ফলাফল অর্জন করেছে।
সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস. এম. সোহেলের পুত্র মানাজির আহসান তিশান বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
সংগঠনের সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম. এম. কলেজের মানবিক বিভাগ থেকে গোল্ডেন এপ্লাস অর্জন করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।
এছাড়া সদস্য শিশির কান্তি বিপুলের কন্যা স্নেহা সরকার একই কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারায় যুক্ত হয়েছে।
অন্যদিকে সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমান যশোর সরকারি মহিলা কলেজ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তাদের এই অসাধারণ সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্ব। তাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন