চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদে বদলি হলেও একই ইউনিয়ন পরিষদে অফিস করছেন ইউপি সচিব দেওয়ান আবদুল ওহাব।
অভিযোগ আছে, তিনি ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে নিজেই নাগরিক সেবা প্রদান করেন।
সম্প্রতি উপজেলা নির্বাচন অফিসে এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণ করতে গেলে চেয়ারম্যানের স্বাক্ষর নকলের বিষয়টি প্রকাশ পায়।
ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা বিষয়টি জানালে তিনি পুনরায় সরাসরি চেয়ারম্যান আজমল চৌধুরীর স্বাক্ষরকৃত কাগজ দাখিল করেন।
উপজেলার ষাটনল ইউপি সচিব আল আমিন এবং ফতেপুর পূর্ব ইউপি সচিব দেওয়ান আবদুল ওহাবের বদলি হয়। তবে গজরা ইউনিয়নে বদলি হওয়া আবদুল ওহাবকে অফিস করতে দেখা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ মাষ্টার।
অভিযোগ আছে, দেওয়ান আবদুল ওহাব স্থানীয় সকল সালিশী দরবার, ইউনিয়ন পরিষদের মামলা ও জমি সংক্রান্ত বিরোধ সহ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করেন এবং আর্থিক লেনদেনের মাধ্যমে রাতবিরাতে নাগরিক সেবার নামে অর্থ আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, চেয়ারম্যানের স্বাক্ষর নকল করা কঠোর অপরাধ। তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন