নেত্রকোণায় শ্রেষ্ঠ এএসআই কলমাকান্দা থানার সহিদুল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৩:০৭ পিএম
নেত্রকোণায় শ্রেষ্ঠ এএসআই কলমাকান্দা থানার সহিদুল

নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ এএসআই ২০২৫ হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ মো. সহিদুল ইসলাম।

রোববার নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ এ সম্মাননা প্রদান করেন।

মো. সহিদুল ইসলাম গত ২৯ ডিসেম্বর কলমাকান্দা থানায় যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

জানা যায়, মো. সহিদুল ইসলাম লেংগুড়া ইউনিয়নের সহকারী বিট পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া তিনি কলমাকান্দা থানার ওয়ারেন্টভুক্ত আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে আদালতে প্রেরণের দায়িত্বও পালন করে আসছেন।

এএসআই সহিদুল ইসলাম জামালপুর জেলার জামালপুর সদর থানার গহেরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ডা. আব্দুল গনি ও মাতা মৃত রোকেয়া বেগম। তিনি তাদের প্রথম সন্তান।

মো. সহিদুল ইসলাম সম্মাননা পেয়ে বলেন, “এই সম্মাননা আমার কাজের আরও অগ্রগতি বাড়াবে। সবার কাছে দোয়া চাই, আমি যেন আগের চেয়ে আরও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।”

ইএইচ