দেশের উত্তর অঞ্চলের একমাত্র দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ৫ দিন ধরে বন্ধ রয়েছে ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।
এরই মধ্যে সোমবার সকাল সাড়ে ৭টায় ১ নং ইউনিটটিও বন্ধ হয়ে যায়। যার ফলে এখন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়েছে।
বিদ্যুতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশের উত্তর অঞ্চলের ভারী ও মাঝারি শিল্পকারখানা গুলো এবং বোর ধান সেচ মৌসুমে উত্তর অঞ্চলের ১৬টি জেলায় বিদ্যুৎ সংকট বিরাজ করছে।
দিনাজপুরের পার্শ্ববর্তী কয়লাখনি উৎপাদিত কয়লাদিয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের মধ্যে ২নং ইউনিটটি প্রায় ৭ বছর ধরে অকেজ অবস্থায় পড়ে রয়েছে।
এই ইউনিট থেকে এক সময় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা থাকলেও উৎপাদন হত মাত্র ৬০–৭০ মেগাওয়াট। সেই ইউনিটিও এখন অচল অবস্থায় রয়েছে। ১ ও ৩নং ইউনিট মেরামত করে জোড়াতালি দিয়ে চালু করলেও বছরে কয়েকবার নষ্ট হয়ে পড়ে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যহত হয়। এভাবেই চলছে বড়পুকুরিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
গত ৬ বছর আগে ৩য় ইউনিট নির্মাণ করা হয়, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। উৎপাদনে যাওয়ার পরও এ পর্যন্ত কতবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছে। এদিকে ২নং ইউনিটটি ৬ বছর ধরে বন্ধ রয়েছে।
৩টি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উত্তর অঞ্চলে কৃষি ও শিল্পে বিদ্যুতের চরম সংকট চলছে। এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিট দুটি বন্ধ হয়ে গেছে। মেরামত না করা পর্যন্ত কোনভাবে তা চালু করা সম্ভব নয়। তবে আমরা অতি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন