মানিকগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলার ১৩টি যুব সংগঠনের মাঝে এই চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান, সহকারি পরিচালক মো. তৌহিবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার ও হরিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা যুব সংগঠনগুলোকে এলাকার আর্ত-সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। যে প্রকল্পের জন্য অনুদান প্রদান করা হলো, সেই সকল প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনাও প্রদান করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন