মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:৪৫ পিএম
মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।

এ সময় মাটিরাঙ্গা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সার্জেন্ট জানো আলম, মাটিরাঙ্গা বাস মালিক সমিতির প্রতিনিধি মো. ফারুক হোসেন, সিএনজি সমিতির সভাপতি মো. আক্তার হোসেনসহ বিভিন্ন পরিবহন প্রতিনিধি বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বাড়ানো জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও অতিরিক্ত গতি পরিহার করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।”

ইএইচ