তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মহিলা দল

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৬:৫৮ পিএম
তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মহিলা দল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি এডভোকেট রোকসানা কানিজ চৌধুরী পলমলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে মোহনগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।

বিএনপি'র "৩১ দফা শুধু পরিবর্তনের কথা বলে না, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার রূপরেখা।"

বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

পলমল বলেন, "এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।"

বিকাল ৪টায় মোহনগঞ্জ শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে কার্যক্রম শেষ হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ মহিলাদলের সাবেক সভানেত্রী রেবেকা আক্তার রুবি, মদন উপজেলা মহিলাদলের সভানেত্রী শিরিন আক্তার, আটপাড়া উপজেলা মহিলাদলের নেত্রী নাদিরা আক্তারসহ সহযোগী বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

ইএইচ