ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:৫১ পিএম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের হালুয়াঘাট সড়কের গোয়াতলা শসার বাজার এলাকায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. শাহজাহান (৩৮) ও একই উপজেলার গোয়াতলা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শামছুল আলম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান ও শামছুল আলম নিজ এলাকা থেকে ফুলপুর যাচ্ছিলেন। তারা একটি গ্রামীণ সড়ক থেকে ঢাকা-হালুয়াঘাট সড়কে মোটরসাইকেল নিয়ে উঠার পর দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস কালবেলা বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। লাশ দুটো থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

জেএইচআর