ঈশ্বরগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা নিহত, স্ত্রী ও সন্তানসহ আহত ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৬:০২ পিএম
ঈশ্বরগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা নিহত, স্ত্রী ও সন্তানসহ আহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা-মধুপুর সড়কের হরিপুর এলাকায় পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এবাদুল হক (৫০) নিহত হয়েছেন। তাঁর স্ত্রী সাজেদা (৪০), পাঁচ বছর বয়সী ছেলে ও চালক বাদল মিয়া (৩২) আহত হয়েছেন। 

দুর্ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এবাদুল স্ত্রী ও শিশু সন্তানসহ বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন এবাদুল। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএইচ