আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা আসার পর জাতীয় সংসদ নির্বাচন পেছানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং ২৪-এর পরাজিত শত্রুরা এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন যুবদলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতা বিরোধী অপশক্তি একটি দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন যেন সঠিক সময়ে না হয়। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।”
তিনি আরও বলেন, “এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।”
বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ উল্লেখ করে সেলিমুজ্জামান বলেন, “বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে। সংস্কারের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা সবই বিএনপির করা।”
সভায় উপস্থিত ছিলেন— কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, মো. শাহিন ফকির, মো. কামাল হোসেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানীর সদস্য মো. আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন