৩১ দফা বাস্তবায়নে বাঞ্ছারামপুরে বিএনপির জনসমাবেশ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:৪৩ পিএম
৩১ দফা বাস্তবায়নে বাঞ্ছারামপুরে বিএনপির জনসমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ মেম্বার।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা এবং বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মুসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মো. আবুল কাইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম সেন্টু এবং দপ্তর সম্পাদক কামাল।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, বিএনপি জনগণের দল—দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন এক সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে।

ইএইচ