দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে অপারেশন প্ল্যানে (ওটি) অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৫০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. সোলায়মান হোসেন মেহেদী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন ড. মো. আসিফ ফেরদৌস ও উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসীর মাহফুজ।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমান সহ অনেকে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন