শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আড়িয়াল খার শাখা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৪৫) লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ। নিহতের পরনে ছিল লুঙ্গি ও শাট। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকালে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের আলাউদ্দিন হাওলাদারের বাড়ীর সামনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
গোসাইরহাট থানার এসআই আল আমিন জানিয়েছে, লাশটি ফুলে ও পচে যাওয়ায় এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন