কুড়িগ্রামে জামায়াতের রক্তাক্ত ২৮ অক্টোবর ও পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুড়িগ্রাম সদর জামায়াতের উদ্যোগে জামায়াত কার্যালয়ে রক্তাক্ত ২৮ অক্টোবর ও পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডবে রক্তাক্ত ২৮ অক্টোবর জাতির ইতিহাসে একটি ভয়াল দিন হিসেবে চিহ্নিত হয়। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং সহস্রাধিক নেতাকর্মী আহত হন। কুড়িগ্রামসহ সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করতে থাকে এবং বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে, যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এই ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে কুড়িগ্রাম সদর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।
সদর জামায়াত আমীর মো. সামসুল হুদা মিঠুর সভাপতিত্বে এবং সদর সেক্রেটারী আব্দুল হাই এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকারসহ অন্যান্য প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন